back to top
Tuesday, May 5, 2026
Home Cricket “নতুন পথের খোঁজে পৃথ্বী”—মহারাষ্ট্রের হয়ে খেলতে পারেন রুতুরাজের নেতৃত্বে

“নতুন পথের খোঁজে পৃথ্বী”—মহারাষ্ট্রের হয়ে খেলতে পারেন রুতুরাজের নেতৃত্বে

0

মুম্বইয়ের জার্সিতে দীর্ঘদিন খেলার পর এবার জীবনের মোড় ঘোরাতে চলেছেন পৃথ্বী শ। জাতীয় দলের দরজা বারবার বন্ধ হয়ে যাওয়া আর মুম্বই রঞ্জি দলে জায়গা না পাওয়ার পর, ২৫ বছর বয়সি এই ব্যাটার ঘরোয়া ক্রিকেটে নতুন আশ্রয় খুঁজছেন।

সম্প্রতি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) কাছে তিনি নো অবজেকশন সার্টিফিকেট (NOC) চেয়ে চিঠি পাঠান। MCA-ও তাঁকে আটকে না রেখে সম্মান জানিয়ে সেই NOC মঞ্জুর করেছে।

কয়েকটি রাজ্য দল থেকে পৃথ্বী প্রস্তাব পেলেও, তিনি সম্ভবত মহারাষ্ট্র দলকেই বেছে নিচ্ছেন। আর যদি তা-ই হয়, তবে তাঁর নতুন যাত্রাপথ শুরু হবে সিএসকের অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়ের নেতৃত্বে।

পৃথ্বী জানান “মুম্বই দলের হয়ে এতগুলো বছর খেলার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। এখান থেকে অনেক কিছু শিখেছি। তবে এখন সময় হয়েছে একটা নতুন অধ্যায় শুরুর”l

রুতুরাজ গাইকোয়াড়, যিনি আইপিএলে নেতৃত্ব দিচ্ছেন পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (সিএসকে)-কে, তিনি বর্তমানে মহারাষ্ট্র দলের অধিনায়ক। জাতীয় দলে তার জায়গা নিশ্চিত নয়, ফলে ঘরোয়া মরশুমে বেশিরভাগ ম্যাচে তিনি খেলবেন বলেই ধরে নেওয়া হচ্ছে।

পৃথ্বীর এই সিদ্ধান্ত কেবল দল বদল নয়—এটা নিজের কেরিয়ার ফিরে পাওয়ার লড়াই, আত্মবিশ্বাস ফেরানোর একটা চেষ্টাও। রঞ্জির মাঠে এবার দেখা যাবে নতুন জার্সিতে, নতুন পরিচয়ে পৃথ্বী শ কে—যেখান থেকে হয়তো আবার জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখতে পারেন তিনি।