back to top
Tuesday, September 22, 2026
Home Cricket ঋষভ পন্থকে শাস্তি আইসিসি-র, ডিমেরিট পয়েন্ট পেলেন

ঋষভ পন্থকে শাস্তি আইসিসি-র, ডিমেরিট পয়েন্ট পেলেন

0

কলকাতা– দুই ইনিংসে শতরান করলেও শাস্তি এড়াতে পারলেন না ঋষভ পন্থ। আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য তাঁকে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। তবে নিজের দোষ স্বীকার করায় শুনানির দরকার পড়েনি।

আইসিসি-র ২.৮ ধারা অনুযায়ী, পন্থ লেভেল ১ অপরাধ করেছেন। ২৪ মাসে প্রথমবার এমন করায় সাসপেন্ড করা হয়নি। তবে পরবর্তী ২৪ মাসে যদি আবার নিয়ম ভাঙেন, তা হলে বড় শাস্তি হতে পারে।

তৃতীয় দিন বুমরাহ বল বদলের অনুরোধ জানালেও আম্পায়ার তা মানেননি। কিছুক্ষণ পর পন্থ নিজে গিয়ে আবার বল বদলের অনুরোধ করেন। আম্পায়ার বল পরীক্ষা করে জানান, বল ঠিক আছে। পন্থ রেগে গিয়ে বল ছুড়ে ফেলেন। তাঁর এই কাজেই শাস্তি পেয়েছেন তিনি।

ক্রিকেটে বল বদলের ক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। সেই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করাকেই নিয়মভঙ্গ হিসেবে দেখেছে আইসিসি।