back to top
Monday, May 4, 2026
Home Football বিশ্বকাপের স্বপ্নে ফেরার পথে নেইমার, সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন ২০২৫ পর্যন্ত

বিশ্বকাপের স্বপ্নে ফেরার পথে নেইমার, সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন ২০২৫ পর্যন্ত

0

২৫ জুন, বুধবার, কলকাতা:- বিশ্বকাপের আগে নিজেকে ফিরে পেতে আরও ছয় মাসের জন্য সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন নেইমার। মঙ্গলবার ব্রাজিলিয়ান ফুটবল ক্লাবটি জানায়, ২০২৫ সালের শেষ পর্যন্ত চুক্তি বাড়ানো হয়েছে ৩৩ বছর বয়সী তারকা ফরোয়ার্ডের সঙ্গে।

সান্তোস আমার শিকড়, আমার বাড়ি। আমি হৃদয়ের কথা শুনেই ফিরেছি,” বললেন নেইমার। বার্সেলোনা ও পিএসজি হয়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিলেও, ইনজুরির কবলে পড়ে মাত্র ৭টি ম্যাচ খেলেই মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।

চলতি বছর জানুয়ারিতে পুরনো ক্লাব সান্তোসে ফেরেন নেইমার, যেখানে পাঁচ মাসে ১২টি ম্যাচ খেলে করেছেন তিনটি গোল। তবে মাঠে ফেরার পাশাপাশি বিতর্কও তাকে ছাড়েনি। রিও কার্নিভালে পার্টি করা ও ইনজুরির মাঝে কিঞ্চিৎ বিতর্কিত সেভেন-এ-সাইড লীগে অংশ নেওয়া নিয়ে উঠেছে প্রশ্ন।

এই মুহূর্তে সান্তোস অবনমন অঞ্চল থেকে সামান্য দূরত্বে রয়েছে। এমন সংকটে নেইমারের অভিজ্ঞতা ও আগ্রহ ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার (৭৯টি গোল) পেলের রেকর্ড ভেঙেছেন বটে, তবে বিশ্বকাপ ট্রফির খরা এখনও চলছেই। বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করতে চান তিনি।

নতুন কোচ আনচেলত্তির পরিকল্পনায় আপাতত জায়গা না পেলেও, নেইমার জানেন—ফর্মে ফিরলেই সুযোগ আসবে। এবং সেজন্যই তিনি ফিরেছেন—নিজের ঘরে।