back to top
Monday, May 4, 2026
Home Cricket বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগঃ অসাধারণ অনিন্দিতা,দুরন্ত জয়ে প্রত্যাঘাত সার্ভোটেক শিলিগুড়ির মেয়েদের

বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগঃ অসাধারণ অনিন্দিতা,দুরন্ত জয়ে প্রত্যাঘাত সার্ভোটেক শিলিগুড়ির মেয়েদের

0

কলকাতা,২৫জুনঃ ঘুরে দাঁড়ালো সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের মেয়েরা।একই সঙ্গে আশার আলো জাগিয়ে অভিযান শেষ করল। চলতি বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে শিলিগুড়ির মেয়েরা প্রথম ম্যাচ থেকেই চোখে চোখ রেখে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছিল। কিন্তু বারবার তিরে এসে তরী ডুবে যাচ্ছিল তাদের। বুধবার ভুল শুধরে প্রথম থেকে চোয়াল চাপা লড়াই ছুঁড়ে দিয়ে জয় তুলে নিল তাঁরা। প্রতিপক্ষ রশ্মি মেদিনীপুর উইজার্ডসকে সাত উইকেটে হারালো সার্ভোটেক শিলিগুড়ির মেয়েরা। নিঃসন্দেহে উল্লেখযোগ্য মুহূর্ত শিলিগুড়ির মেয়েদের জন্য। অনিন্দিতা-র দুর্দান্ত ইনিংস সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের জয়ে নেতৃত্ব দিল। অনিন্দিতা তিন নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত থাকে ৪০রানে। ৩২বলে তিনটি বাউণ্ডারিতে চল্লিশ রানের ইনিংসটি সাজিয়েছেন অনিন্দিতা। কার্যত একার হাতেই প্রতিপক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে নিলেন তিনি। প্রিয়াঙ্কা বালা আট রানে অপরাজিত থাকেন।

প্রথমে ব্যাট করতে নেমে রশ্মি মেদিনীপুর উইজার্ডস নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটে ১১০ রান তোলে। মেদিনীপুর উইজার্ডস দলের হয়ে ষষ্টী মন্ডল করেন ৩১ এবং অর্পিতা যাদব করেন ৩০ রান।

শিলিগুড়ির মেয়েরা বল হাতেও ছিলেন অসাধারণ। শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে ভালো পারফরম্যান্স করেন স্বস্তিকা কুণ্ডু। ২ উইকেট নিয়েছেন২৯ রানে।স্নেহা গুপ্ত ছয় রানে এক উইকেট, অনন্যা হালদার ১৯ রানে এক উইকেট এবং ঝুম্পা রায় ১৫রানে এক উইকেট নিয়েছেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মেদিনীপুরের মেয়েরা সেভাবে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি।

বৃষ্টি-বিঘ্নিত ম্যাচ। ফলে ওভার এবং রান কমে যায়। সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ৮২ রান। তারা সেই লক্ষ্য ১১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই টপকে যায়। সৌজন্যে অনিন্দিতার দুরন্ত ব্যাটিং।

মেদিনীপুরের হয়ে তোরিয়া সিংহ রায় ২টি উইকেট নেন ২১ রানে।