back to top
Saturday, August 8, 2026
Home Football ডুরান্ড জয় দিয়ে নতুন মরশুম শুরু করতে মরিয়া অস্কার, আগামীকাল অগ্নিপরীক্ষা 

ডুরান্ড জয় দিয়ে নতুন মরশুম শুরু করতে মরিয়া অস্কার, আগামীকাল অগ্নিপরীক্ষা 

0

কলকাতা:- লাল হলুদের অন্দরে ট্রফি নিয়ে উদ্বেগ রয়েছে। কার্লেস কুয়াদ্রত এর হাত ধরে সুপার কাপ জয়ের পরে আবারো থমকে গেছে ইস্টবেঙ্গলের চাকা। গত বছরেও আশানরূপ ফল হয়নি তাদের। তাই চলতি মরশুমে দলবদলের বাজারে রীতিমত নিজেদেরকে “ফার্স্ট বয়” হিসেবেই রেখেছেন হেডকোচ অস্কারের দল। ডুরান্ড জয় এর লক্ষ নিয়েই আগামীকাল সাউথ ইউনাইটেডের বিপক্ষে নামতে চলেছে ইস্টবেঙ্গল।

দেশের তারকাদের নিয়ে অনেক আগেই অনুশীলনে নেমেছিলেন বিনো জর্জ। ইতিমধ্যেই নবনিযুক্ত বিদেশিদের নিয়েও অন্তিম মুহূর্তের প্রস্তুতি সারছে অস্কার। তবে সাউথ ইউনাইটেডকে যথেষ্ঠ সমীহ করছেন ইস্টবেঙ্গলের গোটা দল। অস্কার জানিয়েছেন যেহেতু তারাও অনুশীলনের সময় কম পেয়েছেন সেক্ষেত্রে কোনো দলকেই ছোট করে দেখছে না তার দল। আগামীকালের ম্যাচ এর ফলাফল নিয়ে আবার নিজের দলকে স্বভাবত এগিয়ে রাখছেন অস্কার।

সূত্র মারফত খবর , অধিকাংশ বিদেশী দলের সঙ্গে যুক্ত হলেও, কাল হয়তো খেলতে দেখা যাবে না ওমর রশিদ এবং মিগুয়েল এর জুটিকে। তবে এবার অস্কারের মন্ত্রেই ডুরান্ড জয় করে সমর্থকদের ট্রফি ফিরিয়ে দিতে মরিয়া ইস্টবেঙ্গল