back to top
Friday, August 7, 2026
Home Cricket শামির ৮ উইকেট, রঞ্জি সেমিফাইনালে প্রথম ইনিংসে এগিয়ে গিয়েও চাপে বাংলা

শামির ৮ উইকেট, রঞ্জি সেমিফাইনালে প্রথম ইনিংসে এগিয়ে গিয়েও চাপে বাংলা

0

রঞ্জি সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে গিয়েও ব্যাটিং ব্যর্থতায় চাপে পড়ে গেল বাংলা। কাল ম্যাচের চতুর্থ দিন। জয়ের জন্য জম্মু ও কাশ্মীরের দরকার ৮৩ রান। ফাইনালে উঠতে বাংলাকে তুলে নিতে হবে ৮ উইকেট।

প্রথম ইনিংসে বাংলার ৩২৮ রানের জবাবে এদিন ৩০২ রানে শেষ হয় জম্মু ও কাশ্মীরের প্রথম ইনিংস। আকিব নবি করেন ৪২। তিনটি মেডেন-সহ ২২.১ ওভারে ৯০ রান দিয়ে ৮ উইকেট নেন মহম্মদ শামি। ২ উইকেট তুলে নেন মুকেশ কুমার। প্রথম ইনিংসে বাংলা ২৬ রানের লিড আদায় করে নিয়েছিল।

যদিও এরপরই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলা। মাত্র ২৫.১ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় বাংলার দ্বিতীয় ইনিংস। শাহবাজ আহমেদ সর্বাধিক ২৪ রান করেন। আকিব নবি ও সুনীল কুমার চারটি করে উইকেট নেন।

জয়ের জন্যে ১২৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে জম্মু ও কাশ্মীরের স্কোর ১৩ ওভারে ২ উইকেটে ৪৩। শুভম সিং পুন্ডির ২৩ রানে অপরাজিত আছেন। আকাশ দীপ ফিরিয়েছেন জম্মু ও কাশ্মীরের দুই ওপেনারকে।