back to top
Friday, March 20, 2026
Home Olympics ভিনেশ ফোগাট কি স্বভাবতই স্বৈরাচারিতার স্বীকার নাকি নিজস্ব গাফিলতি? 

ভিনেশ ফোগাট কি স্বভাবতই স্বৈরাচারিতার স্বীকার নাকি নিজস্ব গাফিলতি? 

0

প্যারিস:- গতকাল রাত ১০.১৫ , কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছলেন মহাবীর ফোগাটের কন্যা ভিনেশ ফোগাট। আশা আকাঙ্খা নিয়ে বসে এক দল ভারতীয়, হয়তো সোনার পদক ঘরে আনতে চলেছেন এই সোনার মেয়ে। কিন্তূ সেসব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেলো আজ সকালেই। কুস্তির ফাইনাল থেকে বাতিল হয়ে গেলেন ভিনেশ ফোগাট।

আজ সকালেই ওজন মাপার যন্ত্র এর জেরেই দুঃখ এসেছে ভারতে। যেখানে ৫০ কেজি ওজন হওয়া উচিত সেখানে মাত্র ১০০ গ্রাম ওজন বেশী থাকবার দরুন বিদায় নিতে হয় তাকে।

তবে অনেকেই সমাজ মাধ্যমে সোচ্চার সকাল থেকেই , প্রতিবাদ দেশের কোনায় কোনায়। কেন্দ্র সরকারকেও নিশানায় এনেছে বহু মানুষ।

আগের বছর এই ভিনেশ কেই রাজপথে নামিয়ে তীব্র আন্দোলন করতে দেখা গিয়েছিল। দেশের কুস্তির কর্মকর্তা সহ দেশের সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য কপালে জুটেছিল পুলিশের মার। দেশের রাজপথে পুলিশি অত্যাচারের সঙ্গে লড়াই করা তৎকালীন দেশ বিরোধী কন্যা নাকি আজ অলিম্পিক মঞ্চে? এমন কটাক্ষ সমাজ মাধ্যমে।

ব্যাপারটা কি এতটাই জলের মতন সহজ ?

একজন বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগী তাও নাকি অলিম্পিকের মতন এত বৃহৎ মঞ্চ! সেখানেই কিনা দিন রাতের মধ্যেই ঘটে গেলো এত বড় দুর্ঘটন।

কার্যত অলিম্পিকের পদক থেকে সরে গেলেন ভিনেশ ফোগাট।

অলিম্পিক কমিটি তো এর আগেও এমন বিচ্ছিন্নতার কারনে বহুবার বিবেচনা করেছেন তবে এখন কেনো রাতারাতি বাদ দেওয়া হলো তাকে ! প্রশ্ন উঠছে এমনি!

অনেকেই এটিকে নিছক গভীর ষড়যন্ত্র আখ্যা দিচ্ছেন!

এখন হাসপাতালে ভর্তি সোনার মেয়ে, অলিম্পিক কমিটির সদস্য হওয়া আম্বানি পরিবার কেনো মুখে কুলুপ এঁটেছেন সেটাকেও নিশানায় এনেছেন অনেকেই! ।

এই সমস্ত জল্পনার মাঝেই সোনা জয়ের থেকে বহু দুরে ছিটকে গেলেন তিনি, তবে গোটা দেশের কাছে রয়ে গেলেন এক আদর্শের রুপে।