কলকাতা:- বছরটা বেশ ভালই শুরু হলো ইস্টবেঙ্গলের। সাউথ ইউনাইটেডকে রীতিমত পঞ্চবানে বিদ্ধ করে আত্মবিশ্বাসের তুঙ্গে অস্কার বাহিনী। নুঙ্গা থেকে বিপিন , সবার আক্ষরিক প্রতিভার পাশে আজ যেনো আবারো ভেসে এলো লাল হলুদ জনতার মিডফিল্ড জেনারেল এর নাম। স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেস্পো , জন্মদিন তার। আর জন্মদিনের দিন গড়লেন এক নয়া রেকর্ড।
গত মরশুমে সেভাবে নজরকাড়া পারফরমেন্স ছিল না সাউলের। তাকে নিয়ে খানিক বিরক্তি ও আক্ষেপ দেখা গিয়েছিল লাল হলুদ জনতার মনে। অনেকে ভাবতেন হয়ত এবারে আর দলে জায়গা হবেনা এই পুরনো মিসাইয়েলের। সেই ব্রাত্য অপবাদ ঘুচিয়েই নিজেকে মেলে ধরলো সাউল। সাউথ ইউনাইটেডের বিপক্ষে করলেন গোল।
প্রথমার্ধের শেষবেলায় সাউথ ইউনাইটেডের ভুলে আরও একটি গোল পেল ইস্টবেঙ্গল। সাউথ ইউনাইটেডের ডিফেন্ডার সালাহ ইস্টবেঙ্গলের এডমান্ডকে বাজেভাবে ট্যাকল করে ফেলেন। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। এরপর স্পট-কিক নিতে আসেন ‘বার্থডে বয়’ সল ক্রেসপো। ঠান্ডা মাথায় তিনি ইস্টবেঙ্গলের লিড ডাবল করে দেন।
তার এই গোল তৈরি করলো এক নতুন রেকর্ড। প্রতি বছর যখন ক্রেসপো দলের হয়ে প্রথম ম্যাচ খেলেছেন, প্রথম ম্যাচে প্রতিবার গোলের খাতা নিজের নাম সিদ্ধহস্তে নথিভুক্ত করেছেন তিনি। আজকেও বছরের প্রথম ম্যাচে গোল করে সেই রেকর্ড করে দিলেন তিনি। আগামী ম্যাচগুলোতে তার দিকে রয়েছেন ইস্টবেঙ্গল জনতার নজর।







