back to top
Friday, March 20, 2026
Home Tennis উইম্বলডনের ইতিহাসে অমর হলেন অ্যান্ডি মারে, ১৫০তম বর্ষে আসছে মূর্তি

উইম্বলডনের ইতিহাসে অমর হলেন অ্যান্ডি মারে, ১৫০তম বর্ষে আসছে মূর্তি

0

২৫ জুন, বুধবার, কলকাতা :  উইম্বলডনের ১৫০তম বার্ষিকীতে কিংবদন্তি ব্রিটিশ টেনিস খেলোয়াড় স্যার অ্যান্ডি মারেকে মূর্তি দিয়ে সম্মান জানাবে অল ইংল্যান্ড ক্লাব। এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং ২০২৭ সালের চ্যাম্পিয়নশিপে মূর্তিটি উন্মোচিত হবে বলে জানিয়েছেন ক্লাব চেয়ার ডেবি জেভান্স।

মারে শুধু একজন টেনিস খেলোয়াড়ই নন, তিনি ব্রিটিশ ক্রীড়ার প্রতীক। ২০১২ সালে ইউএস ওপেনে জয়, ২০১৩ ও ২০১৬-তে উইম্বলডন জয়, এবং বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠা—সবকিছুই ব্রিটেনের টেনিস ইতিহাসে অনন্য মাইলফলক।

১৯৩৬ সালের পর ফ্রেড পেরির উত্তরসূরি হিসেবে মারে ঘরের মাঠে জয় এনে দিয়েছিলেন। সে সময় ৭৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছিল। এই সাফল্যই তাঁকে আজকের এই স্বীকৃতি এনে দিয়েছে।

মারের অবসর ঘোষণার পর থেকেই ক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্মান জানানোর ভাবনা চলছিল। এবার সেই পরিকল্পনার বাস্তব রূপ পেতে চলেছে।

মারে নিজে ও তাঁর দল মূর্তির নকশা ও স্থাপনার বিষয়ে ক্লাবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

উল্লেখ্য, ১৯৮৪ সালে উইম্বলডনে ফ্রেড পেরির মূর্তি স্থাপিত হয়েছিল। এবার তারই পথ ধরে উইম্বলডনের আরেক নায়ক অ্যান্ডি মারে পেতে চলেছেন স্থায়ী সম্মান।

অল ইংল্যান্ড ক্লাবের ভাষায়, “আমরা অ্যান্ডিকে আমাদের ঐতিহ্যের চিরস্থায়ী অংশ হিসেবে দেখতে চাই।”