back to top
Saturday, June 20, 2026
Home Cricket Domestic মহামেডানের ম্যাচ ঘিরে অনিশ্চয়তা ক্যালকাটা ফুটবল লিগে

মহামেডানের ম্যাচ ঘিরে অনিশ্চয়তা ক্যালকাটা ফুটবল লিগে

0

২৬ জুন, বৃহস্পতিবার, কলকাতা– বুধবার থেকে শুরু হল কলকাতা ফুটবল লিগের (CFL) নতুন মরসুম। নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কালীঘাট মিলন সংঘ ও বিএসএস।

তবে ফুটবলপ্রেমীদের নজর তার চেয়েও বেশি ইমামি ইস্টবেঙ্গলের দিকে। প্রথম ম্যাচেই মেসার্স ক্লাবের বিরুদ্ধে নামছে ময়দানের অন্যতম বড় দলটি। ইতিমধ্যেই মশাল ব্রিগেড শুরু করে দিয়েছে প্রস্তুতি।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের CFL অভিযান শুরু হওয়ার কথা ২৯ জুন, পিয়ারলেস ক্লাবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তবে সেই ম্যাচ নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। খেলোয়াড় রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যায় পড়েছে মহামেডান। রেড রোডের ক্লাবটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকায় নতুন ফুটবলারদের নাম তোলা যাচ্ছে না। যদিও সেই নিষেধাজ্ঞার আগে অনেকটাই দল গঠন হয়ে গিয়েছিল, কিন্তু এখনও কিছু গুরুত্বপূর্ণ সই বাকি।

এই সমস্যার সমাধানে আইএফএ-র দ্বারস্থ হয়েছে মহামেডান কর্তারা। ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে তাদের তরফে। কর্তৃপক্ষ চাইছেন, সমস্যা মিটিয়ে দল গঠনের কাজ সম্পূর্ণ করেই মাঠে নামতে।

গত মরসুমে সুপার সিক্সে পৌঁছেও শেষপর্যন্ত ব্যর্থ হয়েছিল মহামেডান। এবার সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবে ব্ল্যাক প্যান্থাররা—যদি সব ঠিকঠাক চলে।