back to top
Friday, June 19, 2026
Home Cricket ব্রিজটাউনে ব্যাটিং বিপর্যয়, প্রথম দিনেই পড়ল ১৪ উইকেট

ব্রিজটাউনে ব্যাটিং বিপর্যয়, প্রথম দিনেই পড়ল ১৪ উইকেট

0

26 জুন , বৃহস্পতিবার, কলকাতা:ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি টেস্ট ম্যাচের প্রথম দিনেই দেখা গেল দুর্দান্ত বোলিংয়ের প্রদর্শনী। দুই দলের মিলে প্রথম দিনেই পড়ে গেল ১৪টি উইকেট। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজও এরপর ব্যাট হাতে সুবিধা করতে পারেনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর এই প্রথম টেস্ট খেলতে নামল অস্ট্রেলিয়া। এই ম্যাচে দলে ছিলেন না স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেন। ওপেনিংয়েও পরিবর্তন দেখা গেল—উসমান খোয়াজার সঙ্গে নামেন স্যাম কনস্টাস, যিনি মাত্র ৩ রানেই ফেরত যান।

টপ অর্ডারে ধস নামে: ক্যামেরন গ্রিন (৩), জস ইংলিস (৫), বিউ ওয়েবস্টার (১১), অ্যালেক্স ক্যারে (৮) কেউই বড় রান পাননি। খোয়জা (৪৭) এবং ট্রেভিস হেড (৫৯) চেষ্টা করেও দলকে টেনে তুলতে পারেননি। শেষদিকে প্যাট কামিন্স ১৮ বলে ২৮ রান করে কিছুটা লড়াইয়ের রসদ জোগান।

ক্যারিবিয়ান পেসার জেডন সিলস নেন ৫ উইকেট। শুরুতেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে আঘাত হানেন শামার জোসেফ, যিনি ৪ উইকেট তুলে নেন। বাকি একটি উইকেট নেন জাস্টিন গ্রিভস।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরুতেই নড়বড়ে হয়ে পড়ে। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (৪), জন ক্যাম্পবেল (৭) ব্যর্থ হন। জোমেল ওয়ারিকান করেন ‘ডাক’। কেসি কার্টি কিছুটা লড়াই করে করেন ২০ রান। দিন শেষে অপরাজিত রয়েছেন ব্র্যান্ডন কিং (২৩) এবং রস্টন চেজ (১)।

উভয় দলের ব্যাটিং ব্যর্থতা প্রথম দিনেই ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে