কলকাতা, ২৮ জুন ২০২৫: গ্রাসরুট লেভেলে টেনিস ক্রিকেট বলকে আরও শক্তিশালী করতে বড়সড় পদক্ষেপ নিল ড্রিম লিগ অব ইন্ডিয়া (DLI)। শনিবার কলকাতায় এক প্রেস কনফারেন্সে ঘোষণা করা হয় যে, বেঙ্গল গলি প্রিমিয়ার লিগ (BGPL) এখন থেকে কলকাতা অঞ্চলের জন্য DLI-এর অফিসিয়াল অ্যাফিলিয়েট পার্টনার।
প্রেস কনফারেন্সে দুই সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং তারা জানান, রাস্তাঘাটে খেলা প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরার লক্ষ্যেই এই যৌথ উদ্যোগ।
BGPL জানায়, তারা ড্রিম লিগ অব ইন্ডিয়া’র সারা দেশে গ্রাসরুট লেভেলে কাজ দেখে মুগ্ধ হয়েছে। DLI-এর গঠন, প্রতিভা অন্বেষণ এবং জাতীয় স্তরের সুযোগ দেখে তারা কলকাতা অঞ্চলের অ্যাফিলিয়েট পার্টনার হওয়ার সিদ্ধান্ত নেয়।
ড্রিম লিগ অব ইন্ডিয়া’র বিশেষজ্ঞ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চৈতন্য নন্দা বলেন,
“এই পার্টনারশিপ আমাদের লক্ষ্যকে বিস্তৃত করার দিকে এক বড় পদক্ষেপ। বাংলায় প্রচুর ক্রিকেট প্রতিভা রয়েছে, BGPL-এর মাধ্যমে আমরা সেগুলোকে তুলে ধরতে চাই।”
BGPL-এর এক মুখপাত্র বলেন,
“আমরা শুরু থেকেই গ্রাসরুট ক্রিকেটে বিশ্বাস করি। ড্রিম লিগ অব ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গি ও গঠন দেখে আমরা নিশ্চিত হয়েছি—এটাই সঠিক দিশা। আমাদের লক্ষ্য, কলকাতার প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়কে সুযোগ দেওয়া।”
২০২৫ সালের মে মাসে সার্ভোটেক স্পোর্টস চালু করে ড্রিম লিগ অব ইন্ডিয়া, যা টেনিস ক্রিকেট বল-এর এক অনন্য লিগ। এই লিগের মাধ্যমে খেলোয়াড়েরা সুযোগ পাবেন ভারতীয় দল হয়ে টেনিস ক্রিকেট বল ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপে খেলার।
DLI-এর ম্যাচগুলিতে স্কাউটরা নজর রাখবেন। সারা দেশে হবে এই লিগ, এবং এখান থেকেই বেছে নেওয়া হবে জাতীয় দলের জন্য খেলোয়াড়।
ড্রিম লিগ অব ইন্ডিয়া’র দুটো বিভাগ থাকবে—
জুনিয়র (১৩–১৮ বছর)
সিনিয়র (১৮ বছর বা তার বেশি)
প্রতিটি বিভাগে ৬টি ফ্র্যাঞ্চাইজি খেলবে। অংশ নিতে চাইলে খেলোয়াড়দের DLI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফেয়ার ট্রায়ালের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এই ট্রায়াল হবে দেশের বিভিন্ন জেলা ও কেন্দ্রে, যেখানে ১৫০০-র বেশি সার্টিফায়েড কোচ থাকবেন।
এই লিগের মূল উদ্দেশ্য হল টেনিস বল ক্রিকেটের তৃনমূল স্তর থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা এবং তাদের জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে সুযোগ দেওয়া।
DLI-এর জন্য ৮৬০ জন জুনিয়র ও ৮৬০ জন সিনিয়র খেলোয়াড় বেছে নেওয়া হবে নিলামের জন্য।
স্বচ্ছ ট্রায়ালে বাছাই হওয়া খেলোয়াড়েরা DLI-এর নিলামে অংশ নেবে।
যাঁরা নিলামে না উঠবেন, তাঁরা দেশের সবচেয়ে বড় ইন্টার-জোনাল টুর্নামেন্টে খেলবেন। এখান থেকে বেছে নেওয়া সেরা খেলোয়াড়েরা “প্লাটিনাম কার্ড” পেয়ে DLI-এর পরবর্তী সিজনের জন্য যোগ্য হবেন।
জোনাল চ্যাম্পিয়ন দল খেলবে অল-জোনাল চ্যাম্পিয়নশিপে, আর সেখানকার বিজয়ী দল DLI-এর সিজন ১-এর ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলবে সিজন ২-এর উদ্বোধনী ম্যাচে।
এই উদ্যোগকে আরও আকর্ষণীয় করে তুলতে DLI-এর কমিশনার করা হয়েছে জনপ্রিয় বলিউড অভিনেতা সোনু সুদ-কে।
সাথে, ৬ জন সেলিব্রিটি মুখের একজন হিসেবে যুক্ত হয়েছেন খ্যাতনামা সংগীতশিল্পী সালিম মার্চেন্ট।
এই লিগ প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের জন্য একটি সঠিক মঞ্চ হতে চলেছে যেখানে সঠিক সুযোগ ও স্বীকৃতি মিলবে।







