back to top
Tuesday, September 22, 2026
Home Cricket টানা ৪৫ মিনিট নেটে ব্যাট হাতে দেখা গেল কিং কোহলিকে ! কি...

টানা ৪৫ মিনিট নেটে ব্যাট হাতে দেখা গেল কিং কোহলিকে ! কি আন্দাজ পাওয়া গেলো ভারতের প্রথম দিনের প্র্যাক্টিসে ?

0

কলকাতা : কোনও বিশ্রামের ব্যাপার নেই। লন্ডন থেকে চেন্নাইয়ে পৌঁছেই শুক্রবার টিম ইন্ডিয়ার প্র্যাক্টিসে নেমে পড়লেন বিরাট কোহলি। চিদাম্বরম স্টেডিয়ামে টিমের প্রথম প্র্যাক্টিস সেশনে টানা ৪৫ মিনিট নেটে ব্যাট হাতে দেখা গেল কিং কোহলিকে। ২০২১ সালের পরে এই প্রথম চেন্নাইয়ে কোনও টেস্ট খেলবেন বিরাট।

 

প্রথম দিনের প্র্যাক্টিস সেশনে সদা সতর্ক দেখা গেল নতুন কোচ গৌতম গম্ভীরকে। সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়ার ও বোলিং কোচ মর্নি মর্কেল। কয়েকজন ক্রিকেটার দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ খেলে বেঙ্গালুরু ও অনন্তপুর থেকে টিমের সঙ্গে যোগ দিয়েছেন। যেমন কেএল রাহুল, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, শুবমান গিল ও অক্ষর প্যাটেল।

 

প্রথম দিনের প্র্যাক্টিসেই গম্ভীর প্রমাণ করে দিয়েছেন, ব্যাটন এখন তাঁর হাতে। গত ১০ বছরে এই প্রথম কোনও হোম সিরিজ়ের আগে এক সপ্তাহ ক্যাম্প করছে টিম ইন্ডিয়া। শুরুতেই পেসারদের নিয়ে সময় দেন নতুন বোলিং কোচ মর্নি মর্কেল। আরও জরুরি, প্র্যাক্টিসে দীর্ঘক্ষণ বোলিং করতে দেখা গেল জশপ্রীত বুমরাকে। তাঁর সঙ্গে আছেন সিরাজ, আকাশ দীপ ও যশ দয়াল।

 

ও দিকে, ভারতের বিরুদ্ধে সিরিজ় যে খুব গুরুত্বপূর্ণ সে কথা মনে করিয়ে দিচ্ছেন ওই সিরিজ়ের অন্যতম সফল ব্যাটার লিটন দাস। বলছেন, ‘পাকিস্তান সিরিজ় এখন অতীত। সেই সিরিজ়ে জিতে আমরা অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পেরেছি।’ লিটনের কথায় ভারতের মাটিতে লাল বলে নতুন ইতিহাস তৈরির স্বপ্ন।