back to top
Wednesday, September 23, 2026
Home Cricket “আমাকে টেস্টে নিন, আমি তৈরি” আগারকারকে চ্যালেঞ্জ এই ভারতীয় স্পিনারের!

“আমাকে টেস্টে নিন, আমি তৈরি” আগারকারকে চ্যালেঞ্জ এই ভারতীয় স্পিনারের!

0

কলকাতা: ভারতের হয়ে তিনি ৩টি টি-টোয়েন্টি খেলেছেন। ১৫.৭৫ গড়ে উইকেটও নিয়েছেন ৪টি। রবিশ্রীনিবাসন সাই কিশোরের এখনো ভারতের হয়ে ওয়ানডে বা টেস্ট অভিষেক হয়নি। কিন্তু ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্টে খেলতে চান ভারতের স্পিনার।

টেস্ট খেলার প্রসঙ্গে সাই কিশোর ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকারকে একটি চ্যালেঞ্জই জানিয়েছেন। তাঁকে টেস্ট দলে নিয়ে দেখতে বলেছেন সাই কিশোর। নিজেকে টেস্টের জন্য প্রস্তুত বলেই মনে করেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১৬৬ উইকেট পাওয়া সাই কিশোর টেস্ট খেলার প্রসঙ্গে বলেছেন, ‘আমি মনে করি, আমি দেশের অন্যতম সেরা স্পিনার। আমাকে টেস্ট ম্যাচে নিন, আমি প্রস্তুত। তাই আমি খুব একটা উদ্বিগ্ন নই।’

সাই কিশোর এরপর যোগ করেন, ‘সেখানে (টেস্ট দলে) জাদেজা আছেন। আমি তাঁর সঙ্গে কখনো খেলিনি। আমি তাঁর সঙ্গে সিএসকেতে খেলেছি, কিন্তু লাল বলে কখনো একসঙ্গে খেলিনি। তাই তিনি কী করেন, সেটা জানতে পারলে ভালো অভিজ্ঞতাই হবে। আমি আত্মবিশ্বাসী, আমি অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি তৈরি।’

আগামী ৫ তারিখে শুরু হচ্ছে দুলীপ ট্রফি। এই টুর্নামেন্ট দিয়েই ভারতের লাল বলের মৌসুম শুরু হয়। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে জায়গা করে নিতে এই টুর্নামেন্টে ভালো করাটা জরুরি। যে রকমের প্রস্তুতি নিয়েছেন, দুলীপ ট্রফিতে ভালো করতে পারবেন বলেই মনে করেন সাই কিশোর।